যখন ভয় ছিলো মনে

 


যখন ভয় ছিলো মনে

মো: এরশাদ আলী
প্রকাশিত তারিখ- ১১/০৫/২০২৬ খ্রী:
যখন ভয় ছিলো মনে
মস্তিষ্কের কোষগুলো হলো দূর্বল!
এলে তুমি - বললে - আছি, সাথে আছি।
কেটে গেলো ভয়!
তোমার প্রেম শেখালো, কীভাবে -
নির্মমতা ভুলে ভালোবাসতে হয়।
হৃদয় দিয়ে আনুগত্যের জোছনা ছড়ালে ;
তোমার হাতে রাখলাম হাত,
মন্দের হিসাব ভুলে চাইলাম ক্ষমা -
স্বর্গ গেলাম ভুলে, তোমাকেই মানলাম ধ্যান, জ্ঞান।
মাথা করলো স্পর্শ তোমারই চরণে,
এখন কেউ নেই তুমি ছাড়া,
হে আমার পথ প্রদর্শক ;
তুমিই কী সেই যাকে খুঁজে, সৃষ্টিকূল!
পারো কী আমায় পথ দেখাতে?
এখানে নির্মম এক খেলা!
করুণ সুরে বাজে হৃদয় বাঁশি -
শোনো কী সে সুর, শব্দহীন অনুভূতি কী ;
তোমার থেকেই নয়!
আমি এক ভাগাড় খুঁড়া পথিক, প্রেমহীন প্রেমিক!
বজ্রনাদ হয়ে এসো, এসো ক্ষমার দৃষ্টি মেলে :
এসো হৃদয়ে - শব্দহীন শব্দ হয়ে।
তোমার ব্যবসায় আমিই পণ্য,
মূল্য কী আর কেউ দেবে - তুমি ছাড়া,
করো মূল্যায়ন, হাওয়ার গতি মেপে।
একবার গলি তোমার প্রেমে, ভেসে যাই প্রখর তাপে
তোমার প্রেম তো বৃষ্টির মতো, জানে তা মাটিই জানে।
পাপ- তাপ সবই তোমার, ঘৃণা অবজ্ঞা শাস্তি
শান্তি বিষাদ কে করেছে, কে করেছে সৃষ্টি!
অসম্মান আর অবহেলায় রাখো যদি নিশিদিন
তোমার ক্ষমা হবে না কী দিনে দিনে ক্ষীণ?
রচনা কাল- ০৭/০৫/২০২৬ খ্রী:

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নোশিনবাড়ির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url